1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

শান্তি ও অগ্রগতি অব্যাহত রাখতে অপশক্তি রুখতে হবে: রাষ্ট্রপতি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের শান্তি ও অগ্রগতি অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধী অপশক্তি রোধে ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আজ বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘স্বাধীনতা বিরোধী শক্তি বারবার দেশের গণতান্ত্রিক অগ্রগতি ও উন্নয়ন ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে। তবে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘সকল ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলকে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে, সকল অপতৎপরতা সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। এটিই হবে আজকের এই দুর্গাপূজার অঙ্গীকার।’

মানবতাকে ধর্মের শাশ্বত বার্তা হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ ধর্মীয় বিধিবিধান মেনে চলতে এবং একই সঙ্গে মানবতার কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ‘দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসবই নয়, এটি একটি সামাজিক উৎসবও, যা সকল জনগণের মধ্যে ঐক্যের সেতুবন্ধন গড়ে তোলে। এ জন্যই এই উৎসব সার্বজনীন।’

রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তার সহধর্মিনী রাশিদা খানম বঙ্গভবনে এই সংবর্ধনায় অতিথিদের অভ্যর্থনা জানান।

সংসদ সদস্য, বিদেশী কূটনীতিক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দ, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিক বৃন্দ সংবর্ধনায় উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft