1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

রিয়াদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিলো আমেরিকা ও ব্রিটেন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন ও ব্রিটিশ সরকার সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিনিয়োগ বিষয়ক সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি দূতাবাসে দেশটির সরকার বিরোধী সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের আশঙ্কা প্রবল হওয়ার পর এ সিদ্ধান্ত নিল ওয়াশিংটন ও লন্ডন।

বৃহস্পতিবার ব্রিটেন ও আমেরিকা ঘোষণা করেছে, মার্কিন অর্থমন্ত্রী স্টিভ নিউচিন ও ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্স রিয়াদ সম্মেলনে যোগ দিচ্ছেন না।

জামাল খাসোগি নিখোঁজ হওয়ার ঘটনায় এই প্রথম আমেরিকা ও ব্রিটেন সৌদি আরবের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিল। খাসোগি গত ২ অক্টোবর ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর আর বের হননি।

তুরস্কের কর্মকর্তারা উপযুক্ত দলিল-প্রমাণ পেশ করে জানিয়েছেন, খাসোগিকে ওই কনস্যুলেটের ভেতর নির্যাতন করে হত্যা করার পর তার লাশ কেটে টুকরা টুকরা করা হয়েছে।

সৌদি আরব থেকে বিশেষ বিমানে করে আসা ১৫ সদস্যের একটি নিরাপত্তা দল এ কাজ করেছে। কিন্তু রিয়াদ শুরু থেকেই খাসোগি সংক্রান্ত এসব তথ্য বেমালুম অস্বীকার করে এসেছে।

আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি হল্যান্ড ও ফ্রান্সও রিয়াদ সম্মেলন বয়কট করে ঘোষণা করেছে, তাদের বাণিজ্যমন্ত্রীরা ‘মরুভূমির ড্যাভোস’ খ্যাত ওই সম্মেলনে যোগ দিচ্ছেন না। সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান তার দেশে ব্যাপকভাবে বিদেশি পুঁজি আকৃষ্ট করার জন্য ওই সম্মেলনের আয়োজন করেছেন।

ভবিষ্যতে তেলের ওপর সৌদি আরবের নির্ভরতা কমানোর লক্ষ্যে তিনি এ সম্মেলনের আয়োজন করেন।

কিন্তু জামাল খাসোগির নিহত হওয়ার ঘটনায় বিন সালমানের সরাসরি হাত থাকার খবর প্রকাশিত হওয়ার পর থেকে বহু বিদেশি কোম্পানি ও দেশ রিয়াদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নেন।

ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রানসন রিয়াদ সম্মেলেন যোগ দিয়ে সৌদি আরবে ১০০ কোটি ডলার পুঁজি বিনিয়োগ করতে চেয়েছিলেন। কিন্তু তিনি খাসোগি হত্যাকান্ডের জের ধরে রিয়াদ সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: পার্সটুডে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft