শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮
  • ৬৬ বার পড়া হয়েছে

রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে মিরপুরের রূপনগর থানা এলাকার গোড়ান চটবাড়ি পানি উন্নয়ন বোর্ডের সামনে এবং সোমবার সকাল সোয়া ৭টার দিকে বনানী আর্মি স্টেডিয়ামের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রূপনগর থানার এসআই (উপ-পরিদর্শক) মো. আজিজুল হক জানান, রবিবার রাতে গোড়ান চটবাড়ি পানি উন্নয়ন বোর্ডের সামনে সড়ক দুর্ঘটনায় রাজ্জাক (৪৬) ও তার বন্ধু জাহিদুর রহমান দুদু (৪২) নামে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

তিনি জানান, দুই বন্ধু মোটরসাইকেলে করে সাভার থেকে মিরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কোনো যানবাহনের ধাক্কায় তারা আহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিস্তারিত ঘটনা জানা চেষ্টা করা হচ্ছে। মরদেহ দু’টি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে বনানী থানার এসআই (উপ-পরিদর্শক) মো. শাহিন আলম জানান, সোমবার সকাল সোয়া ৭টার দিকে আর্মি স্টেডিয়ামের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (২৭) এক যুবকে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে কোনো যানবাহনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। লাশটির ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft