1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
যৌন হেনস্থা নিয়ে এবার মুখ খুললেন বিপাশা বসু - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পবিত্র শবে কদর

যৌন হেনস্থা নিয়ে এবার মুখ খুললেন বিপাশা বসু

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

এবার বলিউডে যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন বিপাশা বসু। পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মুখ খোলায় তিনি সবার প্রশংসা করেছেন। বিপাশা বলেন, সিনেমার সেটে বিভিন্ন নারী ও অন্য সদস্যদের সঙ্গে সাজিদের আচরণ তাঁকে অস্বস্তিতে ফেলেছে।

প্রসঙ্গত, সম্প্রতি সালোনি চোপড়া, সাংবাদিক কারিশমা উপাধ্যায় ও অভিনেত্রী র‍্যাচেল হোয়াইট পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। বিপাশা বসু ২০১৪ সালে ‘হামসকলস’ ছবিতে সাজিদের সঙ্গে কাজ করেছিলে। তখন সাজিদের আচরণে বিরক্ত ছিলেন বিপাশা। সাজিদ প্রকাশ্যে অশোভন মশকরা করতেন। টুইটারে বিপাশা বসু লেখেন, আমার সত্যিই দারুণ লাগছে নারীদের এসব জঘন্য পুরুষদের বিরুদ্ধে মুখ খুলতে দেখে। তবে আমার সঙ্গে এইসব কিছুই হয়নি। সেটে নারীদের প্রতি তাঁর আচরণ অত্যন্ত রূঢ়, যা আমাকে বিব্রত করত। তিনি নোংরা কৌতুক বলতেন সবার সামনেই এবং সব নারীর সঙ্গেই খারাপ ব্যবহার করতেন। বিপাশা আরও লেখেন, আমাকে সবাই বলেছিল তাকে কিছু না বলতে, তাই আমি নিজের কাজ একজন পেশাদারের মতোই তাড়াতাড়ি শেষ করে প্রযোজকদের জানিয়েছিলাম যে, এই ছবির সঙ্গে নিজেকে আর যুক্ত রাখতে পারব না, কারণ তাহলে যেকোনো সময় আমি হয়তো মেজাজ হারিয়ে ফেলব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!