
আন্তর্জাতিক ডেস্ক
এবছর পদার্থ বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার দেয়া হয়েছে আর্থার আশকিন, জেরার্ড মরু ও ডনা স্ট্রিকল্যান্ডকে।
রয়্যাল সুইডিশ একাডেমী মঙ্গলবার এই পুরস্কার ঘোষণা করেন। নোবেল কর্তৃপক্ষ টুইটারে জানান।
লেজার ফিজিক্সে যুগান্তকারী আবিষ্কারের জন্য তাদেরকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
পুরস্কারের অর্ধেক পাবেন মার্কিন বিজ্ঞানী আর্থার অ্যাশকিন। বাকি অর্ধেক ভাগ করে দেয়া হবে ফ্রান্সের জেরার্ড মরু ও কানাডার ডনা স্ট্রিকল্যান্ডের মধ্যে।
অত্যন্ত ক্ষুদ্র ও তীব্র লেজার স্পন্দন আবিষ্কারের জন্য তাদেরকে পুরস্কার দেয়া হয়েছে।
এই সপ্তাহেই রসায়ন, শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ৮ অক্টোবর।
উল্লেখ্য, যৌন হয়রানীর অভিযোগ বা টু’ আন্দোলনের জেরে এবছর সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত রাখা হয়েছে।