
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস সহ কয়েকটি শহরে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে টাইফাস নামের এক ব্যাকটেরিয়া।
গণস্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গৃহহীন মানুষেরা এই ব্যাকটেরিয়া ছড়াচ্ছে বেশী মাত্রায়। দারিদ্র, নোংরা থাকা এবং পয়ঃনিষ্কাশনের অভাব যেসব স্থানে সেখানে টাইফাসের বিস্তৃতি বেশি বলে জানান বিশেষজ্ঞরা। খবর ভয়েস অব আমেরিকা’র।
লস এঞ্জলেস কাউন্টিতে ৬৪জন টাইফাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।