1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

যুক্তরাজ্যে ৬৬ শতাংশ ছাত্রী অবাঞ্ছিত শারীরিক স্পর্শের শিকার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের চিলড্রেনস চ্যারিটি প্ল্যান ইন্টারন্যাশনাল ইউকে নামের একটি সংস্থার জরিপের তথ্য জানায়, যুক্তরাজ্যের ৬৬ ভাগ ছাত্রী অবাঞ্ছিত শারীরিক স্পর্শের শিকার হয়।

জরিপে আরো বলা হয়েছে যুক্তরাজ্যে প্রতি তিনজনে একজন ছাত্রী স্কুলের পোশাক পরিহিত অবস্থায় প্রকাশ্যে যৌন হয়রানির শিকার হন। আর প্রতি তিন জনের মধ্যে দুই জনই অবাঞ্ছিত যৌন মনোযোগের অভিজ্ঞতার সম্মুখীন হন।

জরিপটি প্রকাশ হয়েছে বিবিসি’র এক প্রতিবেদনে। কাউকে হয়রানির শিকার হতে দেখলে নীরব দর্শকের ভূমিকা পালন না করে তৎক্ষণাৎ এর প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর বিবিসির।

এই জরিপটি ১৪ থেকে ২১ বছর বয়সী এক হাজার টিনেজার ছাত্রীর মধ্যে চালানো হয়েছে এবং ছাত্রীদের সাক্ষাৎকার নেয়া হয়েছে। সেখানে দেখা গেছে, যুক্তরাজ্যে ৬৬ শতাংশ ছাত্রীর অবাঞ্ছিত যৌন মনোযোগ অথবা অবাঞ্ছিত শারীরিক স্পর্শের অভিজ্ঞতা হয়েছে।

এমনকি আট বছরের শিশুও এমন দৃশ্য দেখা বা এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার কথা জানিয়েছে। আর তিনজনে একজন ছাত্রী স্কুলের পোশাক পরিহিত অবস্থায় অনাকাঙ্খিত স্পর্শ, তাকিয়ে থাকা, শিস দেয়ার মত অবাঞ্ছিত যৌন মনোযোগের শিকার হয়েছেন।

প্রতি চারজনের মধ্যে একজন ছাত্রী বলেছেন, তাদের অনুমতি না নিয়ে রাস্তায় অপরিচিত মানুষ তাদের ছবি তুলেছেন বা ভিডিও করেছেন এমন ঘটনাও ঘটেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft