1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

মেয়েদের দেহ স্পর্শে দোষ নাই, ট্রাম্পের এই কথাটাই আসামীর যুক্তি

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি, যাকে একজন নারীর বুকে হাত দেয়ার জন্য আটক করা হয়েছে, তিনি বলছেন, নারীদের অঙ্গ স্পর্শ করা দোষের কিছু না কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে একথা বলেছেন।

ব্রুস আলেকজান্ডার নামে ঐ ব্যক্তি রবিবার বিমানে চড়ে হিউস্টন থেকে আলবাকার্কি যাচ্ছিলেন। আদালতের নথি থেকে জানা যাচ্ছে, এ সময় তিনি দুইবার সামনের সিটে বসা এক মহিলার স্তন স্পর্শ করেন। খবর বিবিসির।

ঐ নারী, যার পচিয় গোপন রাখা হয়েছে, তিনি কর্তৃপক্ষকে বলেছেন, তিনি ভেবেছিলেন প্রথমবার হঠাৎ করেই স্পর্শ লেগে গেছে। কিন্তু দ্বিতীয়বার একই ঘটনা ঘটার সময় বিপত্তি বাধে।

আদালতের তথ্য অনুযায়ী, ফ্লাইট চলাকালীন সময় ঐ মহিলার ঝিমুনি এসে গিয়েছিল। তখন আলেকজান্ডার আবার তার দেহ স্পর্শ করেন।

তখন ঐ নারী ঘুরে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করেন, কেন তিনি একাজ করছেন? এবং তাকে অবশ্যই এসব কাজ বন্ধ করতে হবে। এ নিয়ে হৈচৈ শুরু হলে বিমানের স্টুয়ার্ডরা ঐ নারীর সিট বদল করে দেন।

বিমানটি আলবাকার্কিতে অবতরণের পর পুলিশ ব্রুস আলেকজান্ডারকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদের সময় তিনি পুলিশকে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন মেয়েদের গোপন স্থানে হাত দিলে কোন দোষ নেই।’

পুলিশ তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছে। মঙ্গলবার দিনের আরো পরের দিকে তাকে আদালতে তোলা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারাভিযানের সময় একটি অডিও টেপ প্রকাশিত হয় যেখানে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল যে সেলেব্রিটিরা চাইলে নারীদের অঙ্গ তাদের অনুমতি ছাড়াই খামচে ধরতে পারে।

তার এই মন্তব্যের জন্য তার নিজের দলসহ সারা দেশজুড়ে প্রবল সমালোচনা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft