1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

‘মিটু’-র হাওয়া এ বার নেপালে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে তেরো বছরের এক বালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল গত জুলাই মাসে। এখনও পর্যন্ত দোষীরা তো ধরা পড়েইনি, উল্টে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের আড়াল করার।

আর এ নিয়ে প্রতিবাদে মুখর নেপাল। ভারতে যখন #মিটু আন্দোলনের জেরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে পর্যন্ত ইস্তফা দিতে হয়েছে, সেখানে আদ্যন্ত রক্ষণশীল এই প্রতিবেশী দেশে যৌন হেনস্থার বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ অন্য মাত্রায় পৌঁছেছে বলে মনে করছেন সমাজকর্মীরা।

নির্মলা পান্ত নামে এক কিশোরীর ধর্ষণ আর খুনে অভিযুক্তদের শাস্তির দাবিতে প্রথম পথে নামে নেপাল। রেজ এগেন্স্ট রেপ আর জাস্টিস ফর নির্মলা হ্যাশট্যাগ দিয়ে সোশাল মিডিয়াতেও চলছে সমান্তরাল আন্দোলন।

হিমা বিস্তা নামে এক নারী অধিকার রক্ষা কর্মী অবশ্য জানাচ্ছেন, ভারতের মতো #মিটু আন্দোলন এখনও ছড়িয়ে পড়েনি এ দেশে। গোঁড়া গ্রামীণ এলাকায় যৌন হেনস্থা নিয়ে মুখ খোলা তো আরও কঠিন বিষয়। তার কথায়, ‘এই সমাজেও মিটু বলার মতো সাহসিনীরা থাকলে আমি খুশিই হব।’

তবে হিমা যা-ই বলুন না কেন, যৌন হেনস্থা নিয়ে ধীরে ধীরে হলেও মুখ খুলতে শুরু করেছেন নেপালি মহিলারা। গত দুসপ্তাহে অনেকেই কর্মক্ষেত্রে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কাঠমান্ডুর প্রাক্তন মেয়র কেশব স্থাপিত। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন দুজন মহিলা। রসমিলা প্রজাপতি নামে এক মহিলা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘স্থাপিতের যৌন প্রস্তাবে রাজি হইনি বলে ১৫ বছর আগে আমায় চাকরি খোয়াতে হয়েছিল।’

অভিযু্ক্ত প্রাক্তন মেয়র অবশ্য সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আগেই খারিজ করে দিয়েছেন।

জাতীয় মানবাধিকার কমিশনের মোহনা আনসারিও অবশ্য মনে করছেন প্রতিবাদী নেপালি মেয়েদের জন্য রাস্তা ততটাও মসৃণ নয়।

তিনি জানালেন, দুই ধর্ষিতার হয়ে লড়ছেন তিনি। ধর্ষকদের বিরুদ্ধে মুখ খোলায় কার্যত পালিয়ে বেড়াতে হচ্ছে ওই দুই নির্যাতিতাকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft