1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

মায়ানমারের ৫ জেনারেলের বিরুদ্ধে অবরোধ আরোপ অস্ট্রেলিয়ার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার সরকার মায়ানমারের ক্ষমতাধর সামরিক বাহিনীর পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মঙ্গলবার অবরোধ আরোপ করেছে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে বর্বর নির্যাতন চালানোর দায়ে তাদের অভিযুক্ত করা হয়। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের একই ধরনের পদক্ষেপের পর অস্ট্রেলিয়া এমন ঘোষণা দিলো। দেশটি এখন এসব সামরিক কর্মকর্তার সম্পদ জব্দ করবে।

এদের মধ্যে একজন লে. জেনারেলও রয়েছেন। তিনি রাখাইন রাজ্যে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিজ পেনি জানান, সামরিক কর্মকর্তা অং কিয়াউ জাউ, মং মং সোয়ে, অং অং, থান ঊ এবং খিন মং সোয়ের আওতাধীন বিভিন্ন সেনা ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে।

ফলে এসব সামরিক কর্মকর্তারাও একই অভিযোগে অভিযুক্ত। এ পাঁচ সেনা কর্মকর্তার অস্ট্রেলিয়া ভ্রমণও নিষিদ্ধ করা হবে।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে মায়ানমারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গাকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে।

রাজ্যটিতে সামরিক অভিযান চলাকালে সেখানে বিচার বহির্ভূত হত্যাযজ্ঞ ও নারীদের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাখাইন রাজ্যের বহু গ্রাম পুড়িয়ে দেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft