1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

মায়ানমারের নৃশংসতা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে শুনানির অনুরোধ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ৩৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও অন্য আটটি দেশ মায়ানমারের নৃশংসতা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সংস্থার তদন্ত দলের দেয়া তথ্য শুনানির জন্যে মঙ্গলবার বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছে।

তদন্ত দল মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর ঘটনায় দেশটির সামরিক বাহিনীকে দায়ী করেছে। খবর এএফপি’র।

চীন এ আবেদনের বিরোধিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, মায়ানমারের সামরিক বাহিনীর সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তারা নিরাপত্তা পরিষদের পদক্ষেপ থেকে দেশটিকে রক্ষা করতে চায়।

এএফপি’র হাতে আসা এক যৌথ আবেদন পত্রে নয়টি দেশ জানায়, তদন্ত দলের চেয়ারপার্সনকে মায়ানমার পরিস্থিতি এ বিষয়ে আরো তথ্য সংগ্রহের অনুমতি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় এর প্রভাব বিষয়ে নিরাপত্তা পরিষদকে অবহিত করতে হবে।

জাতিসংঘের ওই দল গত মাসে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে। এতে মায়ানমার পরিস্থিতি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে বা অ্যাডক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানানো হয়।

ওই মিশন জানায়, রাখাইন রাজ্যে গণহত্যা চালানোর দায়ে মায়ানমারের কমান্ডার-ইন-চিফসহ দেশটির শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে অবশ্যই তদন্ত করে তাদের বিচার করতে হবে।

তবে গত বছরের দমন অভিযান চলাকালে নৃশংস ঘটনায় মিয়ামারের সামরিক বাহিনীর বিরুদ্ধে তোলা অভিযোগ দেশটি প্রত্যাখান করেছে। সামরিক বাহিনীর ওই দমন অভিযানে বাধ্য হয়ে সাত লাখের বেশী রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft