1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী রোশমাহ মনসুর গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ অক্টোবর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের স্ত্রী রোশমাহ মনসুরকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থ কেলেঙ্কারির দায়ে বুধবার দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা তাকে গ্রেপ্তার করে। খবর এএফপি’র।

রোশমাহ’র আইনজীবী কে. কুমারেনড্রান এ কথা জানান। রোশমাহ’র স্বামী নাজিব রাজ্জাকের বিরুদ্ধেও দুর্নীতি ও অর্থ কেলেঙ্কারির বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

চলতি বছরের মে মাসে মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নাজিব রাজাকের বারিসান নাশিওনাল ৭৯টি আসন পায়। আর ৯২ বছর বয়সী ড. মাহাথির মোহাম্মাদের জোট পাকাতান হারাপান ১২১টি আসন পেয়ে সরকার গঠন করে।

এই হারের মধ্য দিয়ে ক্ষমতাসীন জোটের ৬০ বছরের শাসনের অবসান হয়। এই জোটের হয়েই প্রায় ২২ বছর রাষ্ট্রক্ষমতায় ছিলেন মাহাথির। যিনি মালয়েশিয়ার উন্নতি এনে দিয়েছেন।

প্রধানমন্ত্রী থাকাকালে নাজিবের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এর ফলে অর্থনৈতিক ধসের মুখে পড়ে মালয়েশিয়া। নাজিবের ওইসব দুর্নীতির বিচার করার ইঙ্গিতও দিয়েছেন সদ্য বিজয়ী মাহাথির মোহাম্মদ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft