1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ভারতের উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশের রায়বেরিলিতে ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৩০ যাত্রী আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া আহত যাত্রীদের মধ্যে কমপক্ষে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার ভোরে পশ্চিমবঙ্গের মালদহ টাউন স্টেশন থেকে থেকে নয়াদিল্লিগামী নিউ ফারাক্কা এক্সপ্রেসের ছটি বগি লাইনচ্যুত হলে ওই দুর্ঘটনা ঘটে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ এবং কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী ওই ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২ লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করা হয়েছে। আজ রাজ্য সরকারের পাশপাশি কেন্দ্রীয় রেল মন্ত্রণালয় নিহতদের পরিবারকে ৫ লাখ ও গুরুতর আহতদের পরিবারকে ১ লাখ এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে দেয়ার কথা ঘোষণা করেছে।

মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ দুর্ঘটনার বিষয়ে রাজ্য পুলিশের ডিজিপি’র সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়েছেন। দুর্ঘটনার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই রেলের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। লক্ষনৌ ও বারাণসী থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল ওই দুর্ঘটনার বিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার নেপথ্যে কোনো নাশকতা আছে কি না তা খতিয়ে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখার সদস্যরা ঘটনাস্থলে গেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft