1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বিমান বাহিনী প্রধানের ভারতীয় উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

সফররত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সোমবার ভারতের উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তিনি ভারতীয় বিমান বাহিনী সদর দপ্তরে ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল বিরেন্দর সিং ধনোয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। খবর বাসসের।

সাক্ষাতকালে তারা পারস্পারিক দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করেন। এ সময় ভারতীয় বিমান বাহিনীর ভাইস চীফসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা জানানো হয়েছে।

সাক্ষাতের পূর্বে অমর জোয়ান জ্যোতি স্মৃতিস্তম্ভে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ১৯৭১ সালের বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সেখানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানকে ভারতীয় বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়।

এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতের প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্র, সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত এবং সহকারী নৌবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাত করেন এবং পেশাগত ও পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

ভারতে অবস্থানকালে তিনি যোধপুর, ব্যাঙ্গালুর এবং হায়দ্রাবাদে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর স্থাপনাসহ বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আইএসপিআর আশা করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft