1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বিএনপি জোট করেছে কোমর ভাঙা দলের নেতা বুড়ার সঙ্গে: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮
  • ৩৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দশ বছরে বিএনপির আন্দোলন এ দেশের মানুষ দেখেনি, আন্দোলন আর কবে হবে? মরা গাঙ্গে জোয়ার আসে না। হাঁটু ভাঙা দল বিএনপি এখন জোট করেছে কোমর ভাঙা দলের নেতা বুড়ার সঙ্গে।

সামনে নির্বাচন, বিএনপি সাত দফা দাবি দিয়েছে। তাদের সাত দফা দাবি মামাবাড়ির আবদার! সাত দফা দাবি হলো নির্বাচন বানচালের ষড়যন্ত্রের দাবি।

সোমবার রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে নির্বাচনী প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, এই ঐক্য দেশের মানুষ বিশ্বাস করে না। তারা ডাক দিলে জনগণ আসবে না। আওয়ামী লীগে ঐক্য থাকলে ৭০ দল ঐক্য করলেও আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘স্লোগান পাল্টা স্লোগান দিয়ে নমিনেশন পাওয়া যাবে না, রঙ বে রঙের পোস্টার নমিনেশন দেবে না। যারা জনগণের সঙ্গে ভালো আচরণ করে না, চাঁদাবাজি করে, অপকর্ম করে তাদের মনোনয়ন দেওয়া হবে না।

ভালো হয়ে যান, কেউ অপকর্ম করবেন না, কেউ চাঁদাবাজি করবেন না। আওয়ামী লীগে দখলদার চাঁদাবাজদের জায়গা নেই।’

তিনি বলেন, আপনাদের কাছে আমার দাবি একটাই, প্রার্থী ৪/৫ যে-ই হোক, নমিনেশন পাবে একজন। বাকি ৪ জন যদি ভেতরে ভেতরে বিরোধিতা করে তাহলে আমাদের জন্য ভালো হবে না।

প্রার্থী হওয়ার অধিকার সবারই আছে। অসুস্থ প্রতিযোগিতা কর্মীদের মধ্যে শত্রুতার সৃষ্টি করে। এই শত্রুতা সৃষ্টি করবেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী নির্বাচন খুব চ্যালেঞ্জিং হবে। এই নির্বাচনে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র আছে। আওয়ামী লীগে ঐক্য থাকলে কেউ নির্বাচনে পরাজিত করতে পারবে না।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft