1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাঁচতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে: কাদের

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পক্ষের শক্তিকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে সরকারে রাখতে হবে।

রাজধানীতে নির্বাচনি গণসংযোগের ষষ্ঠ দিনে শনিবার চকবাজারেরে এক সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ বা সরকারের দেউলিয়া হওয়ার কোনও কারণ নেই। কেননা দেশের উন্নয়ন করে বিশ্বে মর্যাদার আসনে নিয়ে গেছে সরকার। বাংলাদেশ এখন নিম্নমধ্যম আয়ের দেশ। আওয়ামী লীগ ছোট-খাটো কর্মসূচি দিলেই ব্যাপক জনসমাগম হয়। কিন্তু বিএনপির অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, তারা ১০ বছর ধরে আন্দোলনের কথা বলে আসলেও আন্দোলন করতে পারেনি। দলটির নেতারা একে অপরকে সরকারের দালাল বলে গালাগালি করে। ’

মির্জা ফখরুলের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘আপনি মওদুদ আহমদের কথা যতো শুনবেন, ততো পচবেন, ততো নিচে নামবেন।’

সম্প্রতি মওদুদ আহমেদের ‘এক মাসের মধ্যে দেশে পরিবর্তন আসবে’ বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পরিবর্তন হলে বিএনপিরই হবে। দেশে এমন কোনও সংকট নেই যে, পরিবর্তন হতে হবে। যদি কিছু পরিবর্তন হতে হয়, সেটা বিএনপিরই হতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাজনীতির মানবিক মূল্যবোধ নষ্ট করেছে বিএনপি। এর আগে মানবিক মূল্যবোধ ছিল, খালেদা জিয়া কোনও বিপদে পড়লে চলে যেতেন শেখ হাসিনা। হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া, শেখ হাসিনাসহ আওয়ামী লীগ কর্মীরা দেখতে গিয়েছেন। খালেদা জিয়ার সন্তান মারা যাওয়ায় দেখতে গেলেন প্রধানমন্ত্রী। কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে কী আচরণ করেছেন দেশবাসী জানে। তারাই রাজনীতির মানবিক মূল্যবোধ নষ্ট করেছে।’

গণসংযোগে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সবিস্তারে তুলে ধরেন সেতু মন্ত্রী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বাঁচবে, উন্নত হবে। আর সেজন্য শেখ হাসিনার নেতৃত্বেও বিকল্প নাই। মুক্তিযুদ্ধেও চেতনা ও স্বাধীনতার পক্ষের শক্তিকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে সরকারে রাখতে হবে। দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অক্ষুন্ন রাখতে হলে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘কোনও দখলবাজ, চাঁদাবাজ আগামী নির্বাচনে নৌকার টিকিট পাবেন না। এখন যারা মনোনয়ন দৌড়-ঝাঁপে আছেন, জনগণের সঙ্গে সম্পর্ক থাকতে হবে তাদের। কোনোপ্রকার অসুস্থ রাজনীতিতে লিপ্ত হওয়া যাবে না। একজন অন্যজনের ওপর কাঁদা ছুড়বেন না। জনপ্রিয়তা যার বেশি, আমরা তাকেই মনোনয়ন দেবো।’

স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft