1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

‘ফের ক্ষমতায় এলে বিমানবাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ৩৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বিমানবাহিনী আজ এগিয়ে যাচ্ছে। আধুনিক যুদ্ধবিমান কেনা হয়েছে, যেটা চতুর্থ প্রজন্মের। দক্ষ পাইলট তৈরি করতে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। আগামীতে আবারও ক্ষমতায় এলে বাংলাদেশ বিমানবাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে।

বৃহস্পতিবার দুপুরে যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে বঙ্গবন্ধু কমপ্লেক্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিমানবাহিনী জঙ্গি দমনেও বিশেষ দক্ষ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার সময় সিলেট থেকে বিশেষ বাহিনী উড়িয়ে এনে তারা সহযোগিতা করেছে। পার্বত্য দুর্গম এলাকা থেকে শুরু করে সব দুর্যোগে বিমানবাহিনী এগিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এরই মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়েছে। বাংলাদেশকে আমরা আধুনিক প্রযুক্তিসম্পন্ন দেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে কাজ করছি।’

পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানসেনা প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১০৫ এজেটিইউ এর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ দিকে তার আগমনকে ঘিরে যশোর শহরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। এ সফরে তার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এবার অবশ্য যশোরে আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সর্বশেষ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোরে আসেন তিনি। সে সময় যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন। ভাষণের আগে তিনি ভৈরব নদ খনন, কপোতাক্ষ নদীর জলাবদ্ধতা দূরীকরণসহ ২৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঈদগাহ ময়দান থেকেই এসব প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft