
জীবন চলার পথে কাজ কর্মের স্রোতধারায় দোষ-গুনের উর্ধ্বে কেউই না। ভাল-মন্দের সমন্বয়েই একজন মানুষ।পুলিশ সাংবাদিক একে-অপরের পরস্পর পরীক্ষিত আন্তরিক বান্ধব। তবে সবচেয়ে বড় কথা যার-যার অবস্থান থেকে সবার আগে নিজেকে বদলাতে বা শোধরাতে হবে দেশ ও জাতির স্বার্থে ।সাংবাদিক পুলিশ উভয় পরস্পর পরীক্ষিত বান্ধব। চোখ কান খোলা রেখে এ এলাকার অপরাধ দমনে সবাইকে ঐক্যবব্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় তিনি তার পেশাগত জীবনে এ অঞ্চলের বিভিন্ন থানায় কর্মরত ছিলেন।কর্মক্ষেত্রে স্বীয় দায়ীত্ব ও কর্তব্য পালনে ভাল-মন্দ ও সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার তিক্ত অভিজ্ঞতার স্মৃতিচারন করেন।সর্বোপরি এ থানায় কর্মকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সাংবাদিকদের সর্বাত্মক আন্তরিক সহযোগিতা কামনা করেন। প্রায় সাড়ে ৩ মাস পর পলাশবাড়ী থানায় যোগদানকৃত নবাগত থানা অফিসার ইনচার্জ হিফজুর আলম মুন্সি এসব কথাগুলো বলেন।
আজ শনিবার রাতে থানা ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিতি সভায় একাধারে সঞ্চালনার ভূমিকায় বক্তব্য রাখছিলেন। এসময় তিনি আরো বলেন সামাজিক দায়ীত্ববোধের আলোকে পেশাগত অবস্থান থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সন্ত্রাস-নাশকতা জ্বালাও-পোড়াও মাদক,জঙ্গীবাদসহ সকল অন্যায় শক্তহাতে প্রতিরোধের মাধ্যমে উন্নয়নের স্রোতধারার অংশিদার হতে হবে।
সভায় এ উপজেলার ভৌগলিক পরিচিতি স্থানীয় সাংবাদিকদের কর্মক্ষেত্রের পরিধি পুলিশ ও সাংবাদিকদের পেশাগত দায়ীত্ব ও কর্তব্য পালনে পরস্পর স্বতঃস্ফুর্ত সমন্বয়ের দূরুত্ব,উৎকর্ষতা, সমস্যা-সম্ভাবনা এবং করনীয় সম্পর্কে সাংবাদিক নেতৃবৃন্দ দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান,সংশ্লিষ্ট এসআই ও এ এস আই সহ থানায় কর্মরত পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।