
“কমাতে হলে সম্পদের ক্ষতি-নিতে হবে দূর্যোগের পূর্ব প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০১৮ পালিত হয়েছে।
আজ শনিবার সকালে দিবসটি পালন উপলক্ষে একটি বিশাল র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী (ডিডিএম) রাশেদুল আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. সোহেল মিয়া ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।