1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল কে বিদায়ী সংবর্ধনা প্রদান

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ অক্টোবর, ২০১৮
  • ৩৬ বার পড়া হয়েছে

বিদায়ী গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল । এসময় তিনি বলেন, আমি যে খানেই থাকি গাইবান্ধার মানুষকে মনে রাখবো।গাইবান্ধা আমার ১বছর ৬ মাস কার্যকাল। এসময়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে।এ অভিজ্ঞতা আমার চলার পথে কাজে লাগবে। তিনি সকলের তার ও তার পরিবারের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদের গাইবান্ধা -জয়পুরহাট সংরক্ষিত মহিলা আসনের সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান,সহ সভাপতি আলী রেজা মোস্তফা গোলাপ,শহিদুল ইসলাম বাদশা,থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু শিপন, পূজা উৎযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র,সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা,পলাশবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ইসলাম, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু,পবনাপুর ইউপি চেয়ারম্যান শাহআলম সরকার ছোট বাবা,কৃষকলীগ নেতা আমিনুল ইসলাম পাপুল, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,প্রেসক্লাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন প্রমুখ।

বক্তারা, বিদায়ী জেলা প্রশাসককে অভিনন্দন জানিয়ে তার দায়িত্বকালিন সময়ে জেলার উল্লেখ্যযোগ্য বিভিন্ন কার্যক্রেমর চিত্র তুলে ধরেন এবং জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের উত্তর উত্তর সাফল্যে ও মঙ্গল কামনা করেন।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকতা, মুক্তিযোদ্ধা গন্যমান্য ব্যাক্তি বর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান ফেরামের পক্ষ থেকে সংবর্ধনা ও সন্মানোনা ক্রেষ্ট প্রদান করা হয়।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft