1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে

পলাশবাড়ীতে এবার ৬৮ পূজা মন্ডপে সার্বজনিন শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এবার ৬৮ মন্ডপ ও মন্দিরে সার্বজনিন শারদীয়া দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।

সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গা পূজা সুষ্ঠু-সুন্দর ও সার্বজনিন শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে মন্দির সমূহে প্রতিমার কাজ বেশ জোরেশোরে চলছে।জেলার ৭ উপজেলার সর্বত্র নির্বিঘ্ন পরিবেশে শারদীয়া ধর্মীয় উৎসব পালনে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক সকল বিভাগের কর্মকর্তা ছাড়াও পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সমন্বয়ে ইতোমধ্যেই সভা অনু্ষ্ঠিত হয়েছে।নিরবিচ্ছিন্ন ও নিশ্ছিদ্র পরিবেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পূজা উদযাপনে সভায় প্রয়োজনীয় বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
এবারে জেলার ৭ উপজেলায় ১৫ হতে ১৯ অক্টোবর পর্যন্ত মোট ৬৬৫ মন্ডপে শারদীয়া দুর্গোৎসব পালিত হবে।

তন্মধ্যে গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১২৫ মন্ডপে,সুন্দরগঞ্জে ১৪৯, গোবিন্দগঞ্জে ১২৬, সাদুল্লাপুরে ১০৯,সাঘাটায় ৭০,ফুলছড়িতে ১৮ ও পলাশবাড়ীর ৯ ইউনিয়নে মোট ৬৮ মন্ডপে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে।

পলাশবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্র ও সাধারন সম্পাদক বাবু দীলিপ চন্দ্র সাহা বিগত বছরের ন্যায় এবারো যথাযথ শান্তি-শৃঙ্খলা,সাম্প্রদায়িক সৌহার্দ্য-সম্প্রীতি বজায় এবং অনাকাঙ্খিত কোন ঘটনা ছাড়াই দুর্গোৎসব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft