
আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের বিগত বিশ বছরের সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি আবু বকর প্রধান নৌকায় ভোট ও মনোনয়ন প্রত্যাশায় দোয়া প্রার্থনা করে পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারনা এবং দিনব্যাপী মটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
আজ ২৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এ মটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক প্রদক্ষিণ করে। এসময় কয়েকটি স্থানে নৌকায় ভোট চেয়ে পথসভা করেন আবু বকর প্রধান।
প্রায় দু’শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহনে শোভাযাত্রাটি উপজেলা শহরের গুরুত্বপূর্ন সড়কগুলো প্রদক্ষিণ করার সময় আবু বকর প্রধানের জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করে বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা।
এদিকে, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন মুখী সরকার বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’
এসময় তিনি আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা এখন বিশ্ব নেত্রী। তার হাতে দেশ ও জাতি নিরাপদ, যে কারনে দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। আমাদের কাজ নৌকার পক্ষে জনমত গড়ে তোলা।’
উল্লেখ্য, আবু বকর প্রধান পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে প্রায় বিশ বছর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।