1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিরাপত্তার জন্য আমেরিকাকে কিছুই দেবো না: সৌদি যুবরাজ

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, তার দেশের নিরাপত্তা দেয়ার বিনিময়ে আমেরিকাকে তারা কিছুই দেবেন না। মার্কিন সমর্থন ছাড়া সৌদি রাজা দুই সপ্তাহও ক্ষমতায় থাকতে পারবেন না বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে মন্তব্য করেছেন তার জবাবে বিন সালমান একথা বললেন।

যুবরাজ বিন সালমান বলেন, ‘প্রকৃতপক্ষে আমাদের নিরাপত্তার জন্য আমরা কিছুই দেব না। আমরা বিশ্বাস করি আমেরিকা থেকে যেসব অস্ত্র আমরা কিনে থাকি তার জন্য অর্থ দেয়া হয়, সেগুলো বিনা মূল্যের অস্ত্র নয়’।

মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বিন সালমান। গত বুধবার তার এ সাক্ষাৎকার নেয়া হয় এবং শুক্রবার তা প্রচার করা হয়েছে।

সৌদি আরবের নিরাপত্তার জন্য আমেরিকাকে কোনো অর্থ দেয়ার প্রয়োজন আছে কিনা -এমন এক প্রশ্নের জবাবে বিন সালমান বলেন, ‘যখন থেকে আমেরিকার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক শুরু হয়েছে তখন থেকেই আমরা সবকিছু অর্থের বিনিময়ে কিনেছি। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর আমরা পরবর্তী ১০ বছরের জন্য আমেরিকা থেকে শতকরা ৬০ ভাগ অস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছি’।

৩৩ বছর বয়সী সৌদি যুবরাজ আরো বলেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকার সঙ্গে সৌদি আরব ১১ হাজার কোটি ডলারের অস্ত্রসহ অন্যান্য বিনিয়োগ চুক্তি করেছে যার মোট মূল্য ৪০ হাজার কোটি ডলার, এসবই ট্রাম্পের জন্য বড় অর্জন।

বিন সালমান বলেন, ‘এসব চুক্তির আওতায় অস্ত্রের একটা অংশ তৈরি হবে সৌদি আরবে যার ফলে আমেরিকা ও সৌদি আরবে কর্মসংস্থান হবে, ব্যবসা-বাণিজ্য ভালো হবে, ভালো লাভ হবে এবং ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে। এর পাশাপাশি এসব পদক্ষেপ আমাদের নিরাপত্তার ক্ষেত্রে সাহায্য করবে’।

বিন সালমানের সাক্ষাৎকারের একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিসিসিপি অঙ্গরাজ্যে এক সমাবেশে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে বলেন, আমেরিকা যদি সামরিক সমর্থন না দেয় তাহলে সৌদি রাজা সালমান ক্ষমতায় থাকতে পারবেন না।

তিনি বলেন, ‘আমরা সৌদি আরবকে রক্ষা করছি। আপনারা কী বলবেন তারা ধনী? আমি রাজা সালমানকে ভালোবাসি। কিন্তু আমি বলেছি, রাজা আমরা আপনাকে রক্ষা করছি। আমাদের সমর্থন ছাড়া আপনি সেখানে দুই সপ্তাহও ক্ষমতায় থাকতে পারবেন না। আপনাদের সামরিক বাহিনীর জন্য আমাদেরকে অর্থ দিতে হবে’।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft