1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

ধর্ষণের পুরোনো মামলায় ফেঁসে যাচ্ছেন রোনালদো

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ অক্টোবর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের এক নারীর ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে করা ধর্ষণের মামলাটি আবার নতুন করে উত্থাপিত হচ্ছে।এত বছর পর আবার সেই মামলা পুনরুজ্জীবিত করেছে লাস ভেগাস পুলিশ।

রোনালদোর পুরোনো ঝামেলায় নতুন করে ফেঁসে যাওয়ার সম্ভাবনা দেখছেন আইনজীবীরা। তাঁর বিপক্ষে ২০০৯ সালে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন ক্যাথরিন মায়োরগা নামে যুক্তরাষ্ট্রের এক নারী। অভিযোগকারী এই নারীর অনুরোধেই রোনালদোর বিরুদ্ধে নতুন করে ধর্ষণের তদন্ত শুরু করেছে লাস ভেগাসের পুলিশ।

জুভেন্টাস তারকার বিপক্ষে ধর্ষণের এই অভিযোগ গত বছর ছেপেছিল জার্মান সংবাদমাধ্যম ‘ডার স্পেইগেল’। তাঁর আইনজীবী প্রতিবেদনটি ‘মিথ্যা’ বলে দাবি করে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মামলার কথা জানিয়েছিলেন।

রোনালদো নিজেও এ নিয়ে ইনস্টাগ্রামে ভিডিও আলাপচারিতায় ভক্তদের বলেছেন, ‘ওরা যা বলেছে, মিথ্যা, মিথ্যা খবর।’ কিন্তু জার্মান সংবাদমাধ্যমটি নিজেদের অবস্থান থেকে এতটুকু সরে আসেনি। প্রতিবেদকের ওপর আস্থা রেখে তাঁরা সম্পূর্ণ প্রমাণাদি নিয়ে টুইটারে হাজির হয়।

সংবাদমাধ্যমটির ক্রীড়া সম্পাদক ক্রিস্টফ উইন্টারবাখ টুইটারে টানা ২৫টি পোস্ট করেছেন। টানা পোস্টে ধারাবাহিকভাবে তিনি ব্যাখ্যা করেছেন ২০০৯ সালে কী ঘটেছিল, সে সময়ে পুলিশ ও আইনজীবীদের কী ভূমিকা ছিল এবং বর্তমানে কোনো নতুন তথ্য-উপাত্ত পাওয়ায় তারা নতুন করে প্রতিবেদন ছাপিয়েছে—সবকিছুই বলার চেষ্টা করা হয়েছে।

লাস ভেগাস পুলিশ মামলা পুনরুজ্জীবিত করা প্রসঙ্গে বলেছে, ‘ ২০০৯ সালের ১৩ জুন যৌন হয়রানির অভিযোগ পেয়েছিল লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ। মামলাটি নেওয়ার সময় বাদী ঘটনার স্থান এবং দোষী ব্যক্তির ব্যাপারে কোনো বর্ণনা দেননি গোয়েন্দাদের কাছে।

তখন বাদীর শারীরিক পরীক্ষা করা হয়েছিল। ২০১৮ সালের সেপ্টেম্বরে এই মামলা পুনরুজ্জীবিত করা হয়েছে। বাদীর দেওয়া বিভিন্ন তথ্য-প্রমাণ যাচাই করছেন আমাদের গোয়েন্দারা। এই তদন্ত প্রক্রিয়া একটি চলমান ব্যাপার তাই এই মুহূর্তে এর বেশি কিছুই বলা যাচ্ছে না।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft