1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

ধর্মঘট প্রত্যাহার করুন, আইন পরিবর্তনের সুযোগ নেই: কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই মুহূ‌র্তে আইন প‌রিবর্তন করার কোন সু‌যোগ নেই। এই মুহূ‌র্তে প‌রিবর্তন কর‌তে পার‌ব না। পরবর্তী পার্লা‌মেন্ট পর্যন্ত তা‌দের অপেক্ষা কর‌তে হ‌বে।

একটু ধৈর্য সহকারে তারা অপেক্ষা কর‌বেন, এর ম‌ধ্যে কোন ন্যায় সঙ্গত বিষয় থাকে তাহ‌লে পরবর্তী‌তে আলোচনার মাধ্যমে বি‌বেচনা করা হ‌বে। ধর্মঘট প্রত্যাহার করুন, মানুষ‌কে কষ্ট দি‌য়ে কোন লাভ নেই ।

রবিবার সকালে রাজধানীর সেতু ভবনে তিনি পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আগামীকাল পার্লা‌মেন্ট শেষ হ‌বে। এরপর পার্লা‌মে‌ন্টের কোন সদস্য ক্ষমতা প্রয়োগ অথবা কোন কাজ কর‌তে পার‌বে না। এমন‌কি নির্বাচন বি‌ধির আচারণ সবাইকে সমানভা‌বে মান‌তে হ‌বে।

ঐক্যফ্রন্ট হায় হতাশ কর‌ছে উল্লেখ করে তিনি বলেন, অপ‌জিশন তো একটু ক্রি‌টিক্যাল হ‌বেই। অপ‌জিশ‌নের কাজই হ‌লো ক্রি‌টিসাইজ করা। তারা ৭ দফা দা‌বি দি‌য়ে‌ছে। এই মুহূ‌র্তে ৭ দফা মে‌নে নি‌তে হ‌লে সং‌বিধান প‌রিবর্তন কর‌তে হ‌বে। যা কোন অবস্থাতেই সম্ভব না।

কা‌জেই এই দা‌বির ব্যাপা‌রে তারা য‌দি স্ট্রাইক ক‌রেন, অনড় থা‌কেন তাহ‌লে অস্থিরতার প‌রি‌বেশ তৈ‌রি হ‌তে পা‌রে। ‌যেখা‌নে একটা শা‌ন্তিপূর্ণ নির্বাচনী প‌রি‌বেশ বিরাজ কর‌ছে, যেটা তা‌দের দরকার একটা নি‌রপেক্ষ নির্বাচন ক‌মিশন, এছাড়া নতুন ক‌রে নির্বাচন ক‌মি‌শ‌নের পুনঃগঠ‌নের কোন সু‌যোগ নেই।

ওবায়দুল তাদের বলেন, রাষ্ট্রপ‌তি এক‌টি সার্চ ক‌মি‌টি গঠন ক‌রে সকল দ‌লের প্রতিনিধিকে নি‌য়ে ইলেকশন ক‌মিশন গ‌ঠিত হ‌য়ে‌ছে। কা‌জেই এটা প‌রিবর্তন করার কোন সুযোগ নেই।

তার পরও য‌দি প‌রিবর্তন চায় তাহ‌লে আস‌লে ইলেকশন চায় কিনা সেটাও আমা‌দের বড় প্রশ্ন। এবং সাত দফার ম‌ধ্যে যে দা‌বি আছে সেগু‌লো এই মুহূর্তে মে‌নে ‌নেওয়া সম্ভব নয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft