1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

দেহরক্ষী গুলি করলেন বিচারকের স্ত্রী-ছেলেকে

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৬২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের হরিয়ানা প্রদেশের গুরগাঁও জেলায় বিচারকের স্ত্রী-ছেলেকে গুলি করেছেন তারই দেহরক্ষী। গুলি করার পরে সেই দেহরক্ষী আবার ফোন করে বিষয়টি জানিয়েছেন সেই বিচারককে। শনিবার বিকেল সাড়ে তিনটায় সেখানকার একটি ব্যস্ত শপিংমলের সামনে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম মহিপাল সিং। বিচারকের দেহরক্ষীর দায়িত্ব পালনরত মহিপাল সিং পুলিশের কনস্টেবল। গত দুই বছর ধরে গুরগাঁওয়ের অতিরিক্ত সেশন জজ কৃষ্ণ কান্ত শর্মার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

দেহরক্ষী মহিপালের গুলিতে আহতরা হলেন, বিচারক কৃষ্ণ কান্তের স্ত্রী রিতু (৩৮) ও ছেলে ধ্রুব (১৮)। ঘটনার সময় তারা মহিপালকে নিয়ে সেখানকার আকেদিয়া মার্কেটে শপিং করতে যান। মহিপালই তাদের ব্যক্তিগত গাড়িটির চালকের দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মহিপাল মার্কেটের সামনে প্রথমে রিতু ও পরে ব্রুবকে গুলি করেন। পরে নিজেই তাদের প্রাইভেটকারে তোলার চেষ্টা করেন। তবে মহিপাল তাতে ব্যর্থ হয়ে গাড়ি নিয়ে চলে যান ।

প্রতিবেদনে বলা হয়, মহিপাল গাড়ি চালানো অবস্থায় বিচারক কৃষ্ণ চন্দ্রকে ফোন করে তার স্ত্রী ও ছেলেকে গুলি করার কথা জানান। এর পর তিনি স্থানীয় থানায় গিয়ে একটি ফাঁকা গুলি করেন এবং সেখান থেকে বেরিয়ে যান। পরে ফরিদাবাদ থেকে মহিপালকে গ্রেপ্তার করে পুলিশ।

গুরগাঁওয়ের পুলিশ সুপার জানিয়েছেন, তারা এ ঘটনার কারণ অনুসন্ধান করছেন। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই দেহরক্ষী মানসিক অবসাদে ভুগছেন। তিনি ওই বিচারকের পরিবারের ব্যবহারে বিরক্ত ছিলেন। অভিযুক্ত মহিপালের বাড়িও হরিয়ানাতেই। তার স্ত্রী পেশায় স্কুলশিক্ষক। এই দম্পতির তিন ও সাত বছর বয়সী দুটি সন্তান আছে।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, রিতু ও ব্রুব মা-ছেলে দুজনই আশঙ্কামুক্ত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft