1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

দুর্যোগ প্রশমন দিবস গাইবান্ধায় জলবায়ু পরিষদের গণস্বাক্ষর গ্রহণ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

’কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দূর্যোগের র্প্বূ প্রস্তুতি’ প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে আজ শনিবার আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও দূর্যোগ মোকাবেলা প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়। র্যালীটি স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরে গাইবান্ধা সরকারি কলেজে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসন আয়োজিত দিবসের সকল কর্মসূচীতে গাইবান্ধা জলবায়ু পরিষদ অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে ”জলবায়ু অর্থায়ন এবং দূর্যোগ প্রশমনে ন্যায্য ও স্বচ্ছ পরিকল্পনা চাই” শীর্ষক দাবীতে গাইবান্ধা জলবায়ু পরিষদ গণস্বাক্ষর গ্রহণ করে। গণস্বাক্ষরে অংশ নেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোছা. রোকছানা বেগম, জেলা ত্রাণ ও পূণর্বাসন অফিসার একেএম ইদ্রিস আলী সহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, সাংবাদিক এবং ছাত্র-ছাত্রীরা। পরে জলবায়ু পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তামজিদুর রহমান তুহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের সদস্য-সচিব অ্যাডভোকেট জিএসএম আলমগীর, সদস্য দিলরুবা আলিয়া সুলতানা লিমা, সাখাওয়াত হোসেন জুয়েল, অধ্যাপক শফিউল ইসলাম, মোছাদেক উল ইসলাম, রণজিত বর্মন, আকরামুল হক রাঙ্গা,জাফর সাদিক শাজাহান, একেএম আরিফ আলাল, সূচনা সরকার, পুজা মহন্ত, দিদারুল ইসলাম নিশাদ, আণিকা তাবাসুম ঐশি, ফাহারিয়া ইসলাম ফাহিম, আনোয়ার হোসেন,আছিয়া মালিয়াত, রেহেনা আক্তার ময়না প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft