1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

দুটি জঙ্গি আস্তানার একটিতে ‘অপারেশন গর্ডিয়ান নট’ সমাপ্ত, দুই জঙ্গি নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

নরসিংদীতে দুটি জঙ্গি আস্তানার একটিতে আইনশৃঙ্খলা বাহিনীর ‘অপারেশন গর্ডিয়ান নট’ সমাপ্ত ঘোষণা করেছে। এতে দুই জঙ্গি নিহত হবার খবর দিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম

এর আগে মঙ্গলবার সকালে ঘটনাস্থলের সামনে এক ব্রিফিংয়ে তিনি জানিয়েছিলেন, ‘নরসিংদীর মাধবদী ও শেখের চরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি দুটিতে একাধিক জঙ্গি অবস্থান করছে।’

তিনি বলেন, ভেতরে একাধিক জঙ্গি অবস্থান করছে। তাদের সঙ্গে বিভিন্ন ধরনের বিস্ফোরক রয়েছে বলে ধারণা করছি আমরা।

মনিরুল ইসলাম জানান, জঙ্গিদের প্রথমে আত্মসমর্পণের আহ্বান জানানো হবে। তারা এতে সাড়া না দিলে চূড়ান্ত অভিযান চালানো হবে।

এদিকে, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারীও ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে নরসিংদীর মাধবদীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা কাপড় ব্যবসায়ী বিল্লাল মিয়ার সাততলা বাড়িতে অভিযান শুরু করে সোয়াতের একটি দল। তার ওই বাড়িতে প্রবেশ করে সোয়াত টিম।

মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা থেকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এলে সোয়াতের টিম এ অভিযান শুরু করে।

এর আগে মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ওই সাততলা বাড়িতে ঢুকে সেখানে অবস্থানরত ভারাটিয়াদের নামিয়ে নেয় বলে জানান নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান।

অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান বলেন, ঢাকা থেকে সোয়াতের একটি দল এসে সদর উপজেলার শেখেরচরের দিঘিরপাড় চেয়ারম্যানবাড়ি সড়কের অপর বিল্লাল মিয়ার সাততলা বাড়িতে প্রবেশ করেছে। সেই বাড়িতে অবস্থানরত বাসিন্দাদের নামিয়ে নেয়া হয়েছে।

এ ছাড়া দুটি বাড়ির আশপাশের এলাকায় মাইকিং করে সবাইকে সরিয়ে দিচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

পুলিশ জানায়, আস্তানাগুলোতে জঙ্গি রয়েছে, এটি নিশ্চিত হয়েই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর সার্কেল) থান্ডার খায়রুল হাসান সাংবাদিকদের বলেন, সাত তলা বাড়িটির এক তলা থেকে তিন তলা পর্যন্ত মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা।

তিনি বলেন, আমরা গোপন সূত্রে তথ্য পেয়েছি বাড়িটির ৭ তলার একটি বাসায় ৭ জন জঙ্গি অবস্থান করছে। এরই ভিত্তিতে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের ১৫০ জন সদস্য যৌথভাবে এই অভিযান চালাচ্ছে।

অন্যদিকে, শেখেরচরের দিঘিরপাড় চেয়ারম্যান বাড়ি সড়কের আরেকটি বাড়িতেও জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে, বলেন ওই কর্মকর্তা।

নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন রাত দেড়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উপস্থিত সাংবাদিকদের নিরাপদ দূরত্বে থেকে দায়িত্ব পালন করতে বলেন।

এ বিষয়ে পুলিশ জানায়, আস্তানাগুলোতে জঙ্গি রয়েছে এটা নিশ্চিত হয়েই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সোমবার সন্ধ্যায় বাইরে থেকে তালা দিয়ে বাড়ি ঘিরে অবস্থান নেয় পুলিশ। দুটি বাড়ির ভেতরে কমপক্ষে পাঁচজনের থাকার সম্ভাবনা রয়েছে বলে জানায় পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft