1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ ও টাঙ্গাইলে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। রবিবার দিবাগত রাতে এসব ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী এবং একজন চরমপন্থী।

ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদক আইয়ুব আলী জানিয়েছেন, ময়মনসিংহ শহরে রবিবার দিবাগত রাত সোয়া ১টায় মাদকবিরোধী অভিযানকালে ‘গোলাগুলিতে’ এক ব্যক্তি নিহত হয়েছেন বলে গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ডিবির দাবি, ওই ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।

নিহতের নাম পায়োল ২৯)। তিনি শহরের পুরহিত পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশের দেওয়া তথ্যমতে, তাঁর বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় মাদকসহ ১১টি মামলা রয়েছে।

এদিকে টাঙ্গাইল থেকে নিজস্ব প্রতিবেদক মহব্বত হোসেন জানিয়েছেন, রবিবার রাত ২টার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চৌধুরী মধ্যপাড়ায় ‘বন্দুকযুদ্ধে’ শরীফ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নিহত শরীফ হোসেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) টাঙ্গাইল জেলার সভাপতি ছিলেন।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft