1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

দুইদিনের ভোগান্তি শেষে যানবাহন চলাচলে স্বস্তি ফিরেছে জনমনে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে পরিবহন শ্রমিকদের টানা ৪৮ ঘণ্টা কর্মবিরতির পর রাজধানীর সড়কে শুরু হয়েছে যানবাহন চলাচল। আর দুইদিনের ভোগান্তি শেষে সকালেই পরিবহনগুলোতে যাত্রী ছিলো লক্ষ্যণীয়।

মঙ্গলবার সকাল সোয়া ৭টা নাগাদ মিরপুরের পল্লবী এলাকায় দেখা যায় এ রুট থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যের পরিবহনগুলো ছেড়ে যাচ্ছে। আবার বিভিন্ন স্থান থেকে এ রুট ব্যবহার করা পরিবহনগুলোও যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছে।

এসব পরিবহনের মধ্যে রয়েছে – হিমাচল, বিহঙ্গ, সেফটি, মিরপুর লিংক, আকিক, অছিম, নূর-এ মক্কা, রাজধানী ইত্যাদি।

এদিকে যানবাহন চলাচল শুরু হওয়ার পর চিরাচরিত ‘পাল্লাপাল্লিতে’ দেখা গেলো একই গন্তব্যের অছিম ও নূর-এ মক্কা নামে দু’টি পরিবহনের বাসকে। এতে হাল্কা বাক্য বিনিময় হয় নূর-এ মক্কা পরিবহনের বাস চালক ও যাত্রীদের মধ্যে।

এছাড়া রাজধানীর বিভিন্ন রুটে বাস চলাচল করতে দেখা গেছে। রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা গেছে।

আর দুইদিনের ভোগান্তি শেষে যানবাহন চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft