1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

তেজগাঁও বিমানবন্দর রাজধানীর দ্বিতীয় বিমানবন্দর হিসেবে থাকবে

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর দ্বিতীয় বিমানবন্দর হিসেবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন। তিনি আজ ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে ভিভিআইপি কমপ্লেক্স উদ্বোধনকালে এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রথম আন্তর্জাতিক বিমান বন্দর তেজগাঁও বিমানবন্দর বাংলাদেশ বিমান বাহিনীর আওতাভূক্ত হবে। এই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করা হবে না এবং এটি বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি হিসেবে থাকবে।’
তিনি আরো বলেন, ‘প্রত্যেকেরই বিমানবন্দরের আশপাশে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা ত্যাগ করা উচিৎ।’
শেখ হাসিনা বলেন, এক শ্রেণির মানুষ এই বিমানবন্দরটি বিমানবাহিনীর কাছ থেকে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু আমি যতদিন ক্ষমতায় আছি, আমি তা হতে দেব না। এ সময় প্রধানমন্ত্রী বিমানবন্দরটির উপযোগিতা বাড়ানো এবং বিভিন্ন উপলক্ষে এখান থেকে বিমান পরিচালনার আহ্বান জানান।
এ সময় অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তিন বাহিনী প্রধানগণ এবং বিমান বাহিনীর অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft