1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তিতলি নিয়ে আর শঙ্কা নেই: ত্রাণমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

ভারতীয় উপকূলে আঘাত হানার পর ঘুর্ণিঝড় তিতলি দুর্বল হয়ে পড়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, তিতলি নিয়ে শঙ্কা কেটে গেছে। তিততি নিয়ে আর কোনো আশঙ্কা নেই। শঙ্কা কেটে গেছে। তবু ঘুর্ণিঝড় মোকাবেলায় আমাদের সব প্রস্তুতি নেওয়া আছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় জনসাধারণকে আতঙ্কিত না হয়ে আবহাওয়ার তথ্য জেনে ঘর থেকে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, তিতলি ভারতীয় উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে। এই ঘুর্ণিঝড় থেকে বাংলাদেশের আর ভয়ের কোনো কারণ নেই। তবে, তিতলির আঘাতের ১৯টি জেলা আক্রান্তের আশঙ্কা ছিল। এসব জেলায় সব ধরণের প্রস্তুতি আমাদের রয়েছে।

ঘুর্ণিঝড় প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ঝড় মোকাবেলায় সব প্রস্তুতি নেওয়া আছে। উপকূলীয় জেলাগুলোয় স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম, মজুত রয়েছে পর্যাপ্ত খাদ্য।

পরিস্থিতি মোকাবেলায় ৫৬ হাজার স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে মোফাজ্জল হোসেন বলেন, ‘তিতলি’সব জেলায় কন্ট্রোল রুম খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সব কর্মকর্তার সপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় জনগণকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে বলা হয়েছে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft