1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে: ইসি সচিব

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

চলতি বছরের ডিসেম্বরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি সচিব হেলালুদ্দীন বলেন, আশা করছি, ডিসেম্বরের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডিসেম্বরের কয় তারিখে নির্বাচন হবে— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ডিসেম্বরের কোন সপ্তাহে কিংবা কত তারিখে নির্বাচন হবে, সেটা এখনও বলতে পারছি না। তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে।

এর আগে নির্বাচন কমিশনের সচিব জানিয়েছিলেন নভেম্বরের শুরুতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে ৪ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর নির্বাচন হবে ডিসেম্বরের মাঝামাঝি।

ইসি সূত্র জানায়, আগামী ১ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আগামী ৪ নভেম্বর ইসির কমিশন সভা অনুষ্ঠিত হচ্ছে। ওই দিনই সভা শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ৪ নভেম্বর তফসিল ঘোষণা করা হলে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে, অর্থাৎ ১৮ থেকে ২০ ডিসেম্বর— এই তিন দিনের যেকোনো একদিন নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী আগামী আগামী ৩০ অক্টোবরের পর ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft