1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৮ রানে জিতেছে বাংলাদেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ অক্টোবর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৮ রানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে মাশরাফিরা।

২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। সাত ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান তুলেছিল তারা। কিন্তু সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। মাত্র ১৫ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে যে চাপে পড়ে তারা, পরবর্তীতে তা আর কাটিয়ে উঠতে পারেনি।

স্বাগতিক বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২৪৩ রানে থেমে যায় তাদের ইনিংস। তাই সিরিজের প্রথম ওয়ানডে ২৮ রানে জিতেছে লাল-সবুজের দল।

রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইমরুল কায়েসের অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ ২৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। বাংলাদেশের মতো দলের বিপক্ষে তাদেরই মাটিতে এই লক্ষ্য টপকানো যে বেশ কঠিন, সেটা ভালোভাবেই বুঝেছে অতিথি জিম্বাবুয়ে।

সিফাস জুওয়াও জিম্বাবুয়ের সর্বোচ্চ স্কোরার। ওপেনিংয়ে নেমে তিনি ২৪ বলে ৩৫ রানের একটি ইনিংস খেলেন। তিনি ফিরে গেলে অন্যরাও ব্যস্ত হয়ে পড়েন আসা-যাওয়ায়। ক্রেগ আরভিন (২৪), পিটার মুর (২৬) ও শন উইলিয়ামস (৫০) ছোট ছোট কয়েকটি ইনিংস খেলেছেন ঠিক, কিন্তু দলের হার এড়াতে পারেননি।

মেহেদী হাসান মিরাজ ৪৬ রানে তিনটি এবং নাজমুল ইসলাম অপু ৩৮ রানে দুই উইকেট নিয়ে জিম্বাবুয়ের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ান।

এদিন বাংলাদেশ বড় সংগ্রহ গড়লেও শুরুটা মোটেও ভালো হয়ানি। ওপেনার লিটস দাস (৪) দ্রুত আউট হয়ে গেলে বড় ধাক্কা লেগেছিল দলের ইনিংসে। দলীয় ১৬ রানের মাথায় সাজঘরে ফিরেন তিনি। অল্প কিছুক্ষণের মধ্যে আউট হয়ে যান অভিষিক্ত ব্যাটসম্যান ফজলে রাব্বিও। তিনি ঝুলিতে কোনো রান নিতে পারেননি। এরপর আশা জাগিয়েও দ্রুত ফিরেন মুশফিকুর রহিম (১৫)।

অবশ্য চতুর্থ উইকেটে ইমরুল ও মিঠুন দারুণ একটি পার্টনারশিপ গড়েন। দুজনে মিলে করেন ৭১ রান। মিঠুন ৪০ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরেন। এরপর দ্রুত ফিরে যান মাহমুদউল্লাহ (০) ও মেহেদী হাসান মিরাজ (১)।

সপ্তম উইকেট জুটিতে সাইফুদ্দিনকে সঙ্গে ইমরুল আবার রুখে দাঁড়ান। সফলও হন। গড়েন একটি রেকর্ড পার্টনারশিপ, ১২৭ রান। আর ক্যারিয়ারের সেরা ইনিংস খেলে ইমরুল দলকেও গড়ে দেন চ্যালেঞ্জিং সংগ্রহ।

ইমরুল ১৪০ বলে ১৪৪ রানের দারুণ একটি ইনিংস খেলেন। যাতে ১৩ চার ও ছয়টি ছক্কার মার রয়েছে। এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। তরুণ সাইফুদ্দিনও ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন। ৬৯ বলে ৫০ রান করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft