1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

জামিন বাতিল, কারাগারে আমীর খসরুর

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের হওয়া একটি মামলায় জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার চট্টগ্রাম মহানগর হাকিম আকবর হোসেন মৃধার আদালত এই আদেশ দেন।

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী মফিজুল হক ভূঁইয়া জানান, আইসিটি আইনে করা এ মামলায় আজ পর্যন্ত আমীর খসরু জামিনে ছিলেন।

সকালে আদালতে হাজির হলে মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়। এ সময় যে অডিওটির সূত্র ধরে মামলাটি হয়, তার পরিপ্রেক্ষিতে আমীর খসরুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। কিন্তু অডিওর কণ্ঠস্বরটি নিজের নন বলে দাবি করেছেন বিএনপি নেতা। তিনি বলেছেন, এটা প্রমাণ করার দায়িত্ব রাষ্ট্রের। আর সেখানে রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য নেই।

এদিকে আজ আদালতজুড়ে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনের সময় মুঠোফোন কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়।

ওই কথোপকথনে উসকানি দেওয়ার অভিযোগ এনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

বাদী দাবি করেন, অডিওর একটি কণ্ঠস্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীর। সে কারণে তাকে মামলার আসামি করা হয়।

মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে এক মাসের জামিন নেন আমীর খসরু। জামিনের মেয়াদের মধ্যে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন।

আদালত জামিনের আবেদনের শুনানিতে আজ ২১ অক্টোবর পর্যন্ত আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেন এবং পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই আজ আদালতের জামিনের পূর্ণাঙ্গ শুনানি হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft