1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

‘জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাকের পার্টি’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ফরিদপুর-৪, (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) আসনে ব্যাপক গণসংযোগ করেন। কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বুধবার ভাঙ্গা ও সদরপুর উপজেলার বিভিন্ন বাজারে এ গণসংযোগ করতে দেখা যায়।

বিভিন্ন পথসভায় তিনি বলেছেন, জাকের পার্টি দেশের অর্থনৈতিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে চায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভুল করার জন্য যে ষড়যন্ত্র শুরু হয়েছে, ষড়যন্ত্র নস্যাতের জন্যই জাকের পার্টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। একইসঙ্গে সামনে যে নেতৃত্বের শূন্যতা আসছে, তা পূরণে জাকের পার্টি এগিয়ে থাকবে।

এ সময় ফরিদপুর সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক ও জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া, সদরপুর উপজেলা জাকের পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক ব্যাপারী, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মোল্লা, চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির সভাপতি রাজা হোসেন খাঁন, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি রওশন আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক বায়েজিদুর রহমানসহ জাকের পার্টির কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জাকের পার্টি চেয়ারম্যান বলেন, দেশের জনসংখ্যা বাড়ছে প্রতিদিন। যদিও আয়তন বাড়ছে না। এ লক্ষ্যে কার্যকর দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন বড় জরুরি।

তিঁনি আরো বলেন, দেশে একদিকে ওহাবীবাদের দৌরাত্ম্য, অন্য দিকে আছে ধর্মহীনতার দৌরাত্ম্য। এমতাবস্থায় জনগণের পাশে আমাদের থাকতে হবে। দেশবাসীর কাছে সত্য ও ন্যায়ের বাণী পৌঁছাতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft