1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

রাজনৈতিক দল হিসেবে ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশে’-এর নিবন্ধন না দেওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এই রিট করেন।

রিটে ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশে’ রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন করার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

পাশাপাশি দলটির রেজিস্ট্রেশন না দিয়ে নির্বাচন কমিশনের গত ১১ জুনে দেওয়া চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে মর্মেও রুল চাওয়া হয়েছে।

রিট আবেদনে আরো বলা হয়, ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদান, সে নিবন্ধন না দেওয়া পর্যন্ত একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

এ বিষয়ে ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, আগামী ১৪ অক্টোবর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এ বছরের শেষ নাগাদ দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft