1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে নিহত ৪

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের পৃথক দু’টি স্থানে পাহাড় ধস ও দেয়াল ধসে চার জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন।

রবিবার রাত ১টার দিকে নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় দেয়াল ধসে নুরে আলম নান্টু (৩৫) নামে একজন নিহত হন। রাত আড়াইটার দিকে নগরের ৯ নং ওয়ার্ডের ফিরোজশাহ কলোনির ১নং ঝিল এলাকায় পাহাড় ধসের পর পৌনে ৫টার দিকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। আরো দুই জনের পরিচয় সম্পর্কে তাৎক্ষনিক জানাযায়নি।

পাঁচলাইশের দুর্ঘটনার বিষয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হওয়ায় বড় একটি গাছ শিকড় ভেঙে নিচে পড়ে যায়। এতে পাহাড়ের পাদদেশে থাকা কয়েকটি কাঁচা-পাকা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ধসে পড়ে দেয়াল।

এ ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে সেখানে নেওয়ার পর নুরে আলম নান্টু মারা যান বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

এনামুল হক জানান, ঘটনাস্থলে বাকিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

ফিরোজশাহ কলোনিতে পাহাড় ধসের বিষয়ে ঘটনাস্থলে থাকা আকবরশাহ থানার এএসআই লুৎফুর রহমান বলেন, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রেজাউল কবির বলেছিলেন, পাহাড় ধসে তিন জন নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

এএসআই লুৎফুর রহমান বলেছিলেন, ভারী বর্ষণে পাহাড়ের ওপর থেকে মাটি সরে পাদদেশে থাকা দুইটি টিনশেড কাঁচাঘরের উপর পড়েছে। একটি ঘরের ভেতর দুইজন নারী ও একজন শিশু ছিল। তারা নিখোঁজ আছেন। এ এলাকার লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft