1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’ থেকে ২ জঙ্গির লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ধান পাওয়া ‘জঙ্গি আস্তানা’ থেকে ২ জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে।

সংক্ষিপ্ত একটি প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের আইন মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান, আস্তানাটি থেকে এখন পর্যন্ত একটি একে-২২,তিনটি পিস্তল,৫ টি গ্রেনেডসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে জঙ্গি আস্তানার খবর পেয়ে স্থানটি ঘিরে  রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আস্তানার তথ্য পেয়ে ঢাকা থেকে বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেখানে এসে বাড়িটির ভেতরে প্রবেশের চেষ্টা করছেন।

র‌্যাব সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন বলেও তিনি জানান। বাড়িটির দুজন তত্ত্বাবধায়ক আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‌্যাব বলছেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকার একতলা টিনের বাড়িটি ঘিরে অভিযান শুরু হয়। বাড়িটির নাম ‘চৌধুরী ম্যানসন’।

আধা ঘণ্টা পর বাড়িটির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি হয়। এর কিছুক্ষণ পর বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

বাড়িটি ঘিরে রাখার পর র‌্যাব কিছুক্ষণের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। গাড়িগুলো তখন বিকল্প পথে চলাচল করে। পরে অবশ্য মূল পথ খুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শুক্রবার সকাল থেকে র‌্যাবের অভিযানকে কেন্দ্র করে ওই এলাকায় প্রচুর লোকজন জড়ো হয়েছেন। র‌্যাবের সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। বোমা বিস্ফোরণের কারণে ওই বাড়িটির টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির দেয়ালে গুলির চিহ্ন রয়েছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম বলেন, তবে বাড়ির ভেতরে কতজন রয়েছেন, তা নিশ্চিত করে বলতে পারেনি র‌্যাব। সেখানে কতজন হতাহত হয়েছে, তাও বলা যাচ্ছে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft