মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

গোবিন্দগঞ্জে ১৮ বছর আগের হত্যা মামলার পলাতক ২ আসামী কে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে গত ২০০০ সালের একটি হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামীকে আজ ১৫ অক্টোবর সোমবার গ্রেফতার করেছে র‌্যাব ১৩-সিপিসি -৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা ।

গ্রেফতারকৃত ১। রাবিয়াল হোসেন (৬০) গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ গ্রামের ফকিরপাড়ার মৃত আসমত উল্লাহর ছেলে ও ২। সজিব সরকার (৪৫) একই গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায় ,অত্র এলাকায় চলমান অভিযানে গোপন সংবাদের ভিক্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ বাজারে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী ১। রবিয়াল হোসেন(৬০) ও ২। সজিব সরকার (৪৫) কে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ২০০০ সালে নার্সারী সংক্রান্ত বিরোধের জের ধরে রাখাল বুরুজ গ্রামের ফকিরপাড়ার আমিরুল ইসলামের স্ত্রী কহিনুর বেগমকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করে এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত গাইবান্ধা এর সেশন মামলা নং -৭২/০৯ ,জিআর -৪৩৬/২০০০(গোবিঃ),ধারা-৩০২ পেনাল কোড মুলতবি আছে।

র‌্যাবে প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft