গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এক কলেজ ছাত্র নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় গোবিন্দগঞ্জের একরামুল হক আইডিএল কলেজের ছাত্র সোহান (২৫) কলেজ থেকে বাইসাইকেল যোগে ফাঁসিতলা যাওয়ার পথে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা বাজার এলাকায় গেলে রংপুর গামী মালবোঝাই ট্রাক (ঢাকা-মেঃ ট-১৮-৯৬৫৬) তাকে চাপা দিলে সোহান ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
নিহত ছাত্র সোহান কামারদহ ইউপি’র মাস্তা বেতগাড়া গ্রামের মানিক পাঠানের পুত্র বলে জানা গেছে।
এ ব্যাপারে হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক-হেলপার পালিয়ে গেছে