মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

গাইবান্ধায় হত্যা মামলার পলাতক আসামী আলতাব কে গাজীপুর হতে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদরে কুপতলার মমেনা বেগম হত্যা মামলার পলাতক আসামী আলতাব মিয়াকে গাজীপুর জেলার টঙ্গী এলাকা হতে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গাইবান্ধা সদরের কুপতলায় ইউনিয়নের বেড়াডাংগা গ্রামে গত ২/৬/১৮ তারিখ গ্রেফতারকৃত আসামির গরু মমেনা বেগম এর আবাদি ধান খাইলে মমেনা জমিতে গিয়া গরু সরাইয়া দেয়। তখন আসামির সহিত তর্ক বিতর্ক হয়, এক পর্যায়ে আসামি আলতাব মিয়া ক্ষিপ্ত হইয়া গরু বাধার খুট দিয়া হত্যার উদ্দেশ্যে মমেনা বেগম (৩০) এর গলার কন্ঠ নালীতে ঘুতা মারিলে সে মাটিতে পড়িয়া জ্ঞান হারায়।পরে হাসপাতালে নিলে ডাক্তার মমেনাকে মৃত ঘোষনা করেন। ঘটনা ঘটাইয়া এরপর হতে আসামি আলতাব পলাতক ছিলো। আজ ২৪ অক্টোবর রাত্রিতে গাজীপুর টংগী এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামী আলতাব কে গ্রেফতার করে পুলিশ,পরে আসামী কে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft