1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

গাইবান্ধায় পাঁচ গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

  • আপডেট হয়েছে : সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা পৌরসভার ৭ নং ওয়ার্ডের বানিয়ারজান আর পূর্বপাশে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের কয়ারছয়ঘড়িয়াসহ পাঁচটি গ্রাম, মাঝখানে আলাই নদীর খাল। এলাকাবাসী তাদের যাতায়াতের সুবিধার্থে নিজেরাই তৈরি করেছিলেন দুইশ ফুট লম্বা ও ৪ ফুট প্রশস্ত একটি ‘বাঁশের সেতু”।

সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের কয়ারছয়ঘরিয়া, ফলিয়া, দণি ফলিয়া, কয়ারপড়রা ধনারপাড়াসহ পাঁচ গ্রামের স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং সাধারণ গ্রামবাসী এই সেতু ব্যবহার করেই যাতায়াত করতেন। কিন্তু ১০ বছর আগে বানানো সেই ‘বাঁশের সেতু’ কয়েকদিন আগে ভেঙে পড়ে গেছে। গ্রামবাসী অর্থাভাবে বাঁশের সেতু তৈরি করতে না পেরে একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন। এই সাঁকোটি নড়বড়ে এবং ঝুকিপূর্ণ। বিদ্যালয়ে শিশু শিার্থীরা এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে যাতায়াতের সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে অভিভাবকরা উদ্বিগ্ন থাকেন। তারা এখানে একটি ব্রিজের দাবি করছেন।

এ ব্যাপারে পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সেলিম বলেন, বানিয়াজানে আলাই নদীর খালে একটি ব্রিজ নির্মাণ করা জরুরী। ব্রিজটি নির্মিত হলে শহরের সাথে বোয়ালি ইউনিয়নের ৫ গ্রামের মানুষের সবধরণের যোগাযোগের সুবিধা হবে। তিনি জানান, ব্রিজ নির্মাণের জন্য সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft