1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

গাইবান্ধায় জাসদের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দলের জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ কর্ণেল আবু তাহের বীর উত্তমের প্রতিকৃতিতে মাল্যদান, র‌্যালি ও গণজমায়েতসহ আজ ৩১ অক্টোবর বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গাইবান্ধা জেখা শাখা।

বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জনির সভাপতিত্বে গণজমায়েত অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ১৪ দলের সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুণ বাবলু, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা।

গণজমায়েতে জাসদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় নেতা খাদেমুল ইসলাম খুদি, জেলা শাখার সহ-সভাপতি নুরুজ্জামান প্রধান, সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, শ্রমিক জোটের লাল মিয়া সরকার, নূর মোহাম্মদ বাবু, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক সুজন প্রসাদ, শহর জাসদের সভাপতি পৌর কাউন্সিলর কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রুবেল, জাসদ নেতা ও পৌর কাউন্সিলর তানজিমুল ইসলাম পিটার, নারী জোটের শিরিন আক্তার লিজা, রফিকুল ইসলাম রিটন, মনোহরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চুট্টু, কামারজানি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, সেকেন্দার আলী, রফিকুল ইসলাম মিলন, রাকিব হাসান সীমান্ত প্রমুখ।

এদিকে, গাইবান্ধার পলাশবাড়িতেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। জেরাব জাসদের সহ-সভাপতি ও পলাশবাড়ী উপজেলা জাসদের সভাপতি নুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা জাসদের সহ-সভাপতি আব্দুল মজিদ আকন্দ, আবু ইয়াহিয়া খান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরকার বাদশা, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সদর ইউনিয়ন জাসদ সভাপতি শাহজাহান প্রধান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রধান, হোসেনপুর ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

এরআগে একটি র‌্যালি উপজেলা শহর প্রদক্ষিণ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft