1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

খাসোগি হত্যার প্রমাণ মিলেছে: তুরস্ক

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগিকে সৌদি সরকার যে হত্যা করেছে তার প্রমাণ রয়েছে তুরস্কের কর্মকর্তাদের কাছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে একথা বলেছে।

পত্রিকাটি বলছে, তুর্কি কর্মকর্তারা তাদের কাছে থাকা খাসোগি হত্যার ভিডিও এবং অডিও ট্রাম্প প্রশাসনের কাছে পাঠিয়েছে যাতে প্রমাণিত হয় যে, ওই হত্যার সঙ্গে সৌদি সরকার জড়িত।

জামাল খাশোগিকে ইস্তাম্বুল কন্স্যুলেটে সৌদি আরবের একটি নিরাপত্তা দল কীভাবে নির্যাতন করেছে এবং হত্যার পর কীভাবে টুকরো টুকরো করেছে তা ওই ভিডিওতে রয়েছে। মার্কিন কর্মকর্তারও জানিয়েছেন, ওই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে ট্রাম্প প্রশাসন অবহিত রয়েছে।

রেকর্ডিংয়ের সঙ্গে জড়িত এক ব্যক্তি ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘আপনি তার কণ্ঠ শুনতে পাবেন এবং কয়েক ব্যক্তির আরবিতে বলছে তাও শুনতে পাবেন’। তিনি আরো বলেন, ‘আপনি শুনতে পাবেন কীভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং হত্যা করা হয়েছে’।

পত্রিকার ওই সূত্র বলছেন, ‘কন্স্যুলেট ভবনের ভেতর থেকে রেকর্ড করা ভয়েস বলে দিচ্ছে যে, জামাল খাশোগি ভবনের ভেতরে ঢোকার পর কী হয়েছিল’। দ্বিতীয় আরেক কর্মকর্তা বলেছেন, এ রেকর্ডিংয়ে খাসোগিকে মারধরের শব্দ শোনা যাচ্ছে।

জামাল খাসোগি হত্যার ঘটনায় যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নেতৃত্বাধীন সৌদি সরকার আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে পরিপূর্ণ চাপের মধ্যে পড়েছে।

যুবরাজ নিজেকে প্রগতিশীল সংস্কারক দাবি করলেও তার সমালোচনাকারীদের গুম ও হত্যার বিষয়টি এখন অনেকটা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। এ নিয়ে বিদেশি নেতাদের সঙ্গে বিন সালমানের সম্পর্ক প্রশ্নের মুখে পড়েছে।

এ অবস্থায় নিউ ইয়র্ক টাইমস এবং দ্যা ইকোনমিস্টসহ বেশকিছু গুরুত্বপূর্ণ গণমাধ্যম ঘোষণা দিয়েছে যে, তারা চলতি মাসের শেষ দিকে তাদের রিয়াদে কার্যক্রম বন্ধ করে দেবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft