1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

খাসোগি নিখোঁজের সমালোচনা করায় সৌদি রাজ পরিবারের ৫ সদস্য গুম

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগির নিখোঁজের সমালোচনা করায় দেশটির রাজপরিবারের অন্তত পাঁচ সদস্যকে গুম করা হয়েছে।

জার্মানিতে স্বেচ্ছা-নির্বাসনে থাকা প্রিন্স খালেদ বিন ফারহান ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাজপরিবারের এসব সদস্য আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আবদুল আজিজের নাতি।

প্রিন্স খালেদ ফারহান জানান, ‘গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে প্রিন্সরা সাংবাদিক খাসোগির নিখোঁজের সমালোচনা করেছিলেন। এরপরই প্রিন্সদেরকে আটক করা হয় এবং তাদেরকে কোথায় রাখা হয়েছে তা জানা যায় নি’।

প্রিন্স ফারহান বলেন, ‘ঠিক পাঁচদিন আগে কয়েকজন রাজা সালমানের সঙ্গে দেখা করতে যান এবং তারা বলেন যে, তারা আলে সৌদি পরিবারের ভবিষ্যত নিয়ে ভীত। এসময় তারা খাসোগির ঘটনা উল্লেখ করেন। কিন্তু তাদের সবাইকে জেলে পাঠানো হয়’।

প্রিন্স ফারহান আরো বলেন, ‘সৌদি রাজপরিবারের সঙ্গে ভিন্ন মত পোষণকারী প্রিন্সেদেরকে প্রায় সময়ই আর্থিক সুবিধার লোভ দেখিয়ে বিদেশে সৌদি কূটনৈতিক মিশনগুলোতে আমন্ত্রণ জানানো হয়। এভাবে সৌদি কর্তৃপক্ষ তাকে অন্তত ৩০ বার সৌদি কূটনৈতিক মিশনে নেয়ার চেষ্টা করেছে’।

তিনি জানান, এই প্রচেষ্টার অংশ হিসেবে খাসোগি নিখোঁজের ১০ দিন আগে কায়রোয় সৌদি কন্স্যুলেটে ফারহানের পরিবারকে কয়েক কোটি ডলারের বিশাল চেক নেয়ার জন্য ডাকা হয়েছিল। সে সময় তাকে বলা হয়েছিল, সৌদি কর্তৃপক্ষ জানতে পেরেছে যে, তিনি আর্থিক সংকটে আছেন এবং সরকার তাকে সাহায্য করতে চায়।

ফারহান ও তার পরিবারকে পূর্ণ নিরাপত্তা দেয়ার অঙ্গীকারও করেছিল সৌদি কন্স্যুলেট। ইন্ডিপেন্ডন্টকে খালেদ ফারহান বলেন, ‘আমি জানতাম সৌদি কন্স্যুলেটে গেলে কী হতো’।

লন্ডন প্রবাসী সৌদি ব্যঙ্গ-রচয়িতা গানেম আদ-দোসারি প্রিন্স ফারহানের বক্তব্য সমর্থন করে বলেন, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক ও লেখকরা এখন বিদেশ সফরের বিষয়ে ভয় পাচ্ছেন এমনকি অনেকে তাদের ঘর-বাড়ি ছাড়তে ভয় পাচ্ছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft