1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

খালেদা জিয়া নির্বাচনের অযোগ্য হবেন না: সানাউল্লাহ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

হাইকোর্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দিলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি অযোগ্য হবেন না দাবি করেছেন তার আইনজীবী সানাউল্লাহ্ মিয়া।

তিনি বলছেন, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে আপিলে যাবো। আশা করি, তিনি (খালেদা জিয়া) ন্যায়বিচার পাবেন।’

মঙ্গলবার সকালে রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ্ মিয়া একথা বলেন।

সানাউল্লাহ্ মিয়া বলেন, ‘এটি একটি জামিনযোগ্য মামলা। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবো। তাছাড়া, মামলার রায়ের কারণে তিনি (খালেদা) নির্বাচনের অযোগ্য হবেন না।’

এর আগে সকালে এই মামলায় কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়।

এই মামলায় নিম্ন আদালতের ৫ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল খারিজ করে দেন হাইকোর্ট। আর দুদকের সাজা বাড়ানোর আবদনের ফলে ৫ বছর বাড়িয়েছেন আদালত। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বাকিদের সাজাও বহাল রেখেছেন আদালত। ফলে এই মামলায় প্রত্যেকের সাজা ১০ বছর হলো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft