1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে

খালেদা জিয়ার চিকিৎসায় নির্দলীয় মেডিকেল বোর্ড

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

হাইকোর্ট কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের একটি নির্দলীয় মেডিকেল বোর্ড গঠনের আদেশ দিয়েছে।

এই সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যকে ঘিরে যে রাজনীতি চলছে দৃশ্যত তাকে নিয়ন্ত্রণের লক্ষ্যে হাইকোর্ট একই সাথে নির্দেশ দিয়েছে যে এই মেডিকেল বোর্ডে আওয়ামী লীগপন্থী ডাক্তারদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এবং বিএনপিপন্থীদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কোনও সদস্য থাকতে পারবেন না।

বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার খালেদা জিয়াকে দেশের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার নির্দেশনা চেয়ে করা রিট নিষ্পত্তি করে এই আদেশ দেন।

আদালতের আদেশে বলা হয়, খালেদা জিয়া এই বোর্ডে তার পছন্দমতো তিনজন চিকিৎসক রাখতে পারবেন। বোর্ডের অনুমতি সাপেক্ষে বিদেশ থেকেও চিকিৎসক এনে যুক্ত করা যাবে বলে আদালত মতামত দিয়েছে।

তবে তার চিকিৎসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েই হতে হবে বলে হাইকোর্ট বলছে। শুনানিতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ. জে. মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিএনপি প্রধানের পক্ষে তার আইনজীবীরা গত ৯ই সেপ্টেম্বর রিট মামলাটি দায়ের করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft