1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

কুষ্টিয়ায় পৃথক বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় পৃথক স্থানে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী। মঙ্গলবার রাতে সদর উপজেলার কবুরহাট এবং দৌলতপুর উপজেলার মুসলিমনগর এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এসব ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) নাছির উদ্দিন বলেন, ‘রাতে সদর উপজেলার কবুরহাট মাদ্রাসাপাড়া জিকে ক্যানেলের পাশে দুইদল মাদক ব্যবসায়ীর গোলাগুলি চলছে। এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে এসআই মোস্তাফিজসহ ৪ পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’

তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত মাদক ব্যবসায়ীর নাম জানার চেষ্টা চলছে।

এদিকে, দৌলপুর থানার ওসি শাহ দারা খান জানান, রাত ৩টার দিকে দৌলতপুর উপজেলার মুসলিমনগর মাঠে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার দৌলতপুর হাসাপতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহতের নাম মদন (৪৫)। তিনি সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের রিফাজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে দেড় ডজনেরও বেশি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৯০০ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft