1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৮

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ বেসামরিক ব্যক্তিসহ আট জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন হিজবুল মুজাহিদীদ সদস্য রয়েছে। ওই ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য আহত হয়েছে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দক্ষিণ কাশ্মীরের লারো এলাকায় সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর পার্সটুডে’র।

এদিকে, বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে আগামীকাল সোমবার যৌথ প্রতিরোধ নেতৃত্বের পক্ষ থেকে কাশ্মীর উপত্যকায় সর্বাত্মক বনধের ডাক দেয়া হয়েছে। হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুক ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘দক্ষিণ কাশ্মীরের লারো এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির কথা জানতে পেরে গোটা এলাকায় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা যৌথভাবে ঘেরাও ও তল্লাশি অভিযান চালায়। এসময় লুকিয়ে থাকা সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে দুজন সেনা সদস্য আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সেনা সূত্রকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশ করে, সংঘর্ষ শেষ হলে সেখানে বেসামরিক মানুষ যেতে চাইলে সেনাবাহিনী তাদেরকে নিষেধ করে। কারণ সন্ত্রাসীরা যে প্রচুর পরিমাণে বিস্ফোরক নিয়ে এসেছিল সেগুলো নিষ্ক্রিয় করার দরকার ছিল।

কিন্তু সেনাবাহিনীর পরামর্শ উপেক্ষা করে মানুষজন সেখানে গেলে সেখানে মজুদ বিস্ফোরক ফেটে গেলে ১২ জন আহত হয়। এদিকে, ওই ঘটনাকে কেন্দ্র করে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জেলায় মোবাইল ও ইন্টারনেট পরিসেবা স্থগিত করা হয়েছে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft